ক্যানিং এ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ - The News Lion

ক্যানিং এ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ




দি নিউজ লায়ন ; রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা ব্রীজ সংলগ্ন ক্যানিং বৈতরণী রোডে বজবজ প্রত্যাশা,ঝড়খালি সবুজ বাহিনী এবং দিল্লির গুঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় একশো জন মহিলা বিভিন্ন প্রজাতির এক হাজার চারা গাছ বৃক্ষ রোপণ করেন।সুন্দরবনে বিগত বছর গুলি আয়লা,বুলবুল, ফনির মতন একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল।তারপর চলতি বছরের ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।


ফলে ক্ষতিগ্রস্ত হয় মূল্যবান গাছপালা থেকে শুরু করে ঘরবাড়ি,কৃষি জমি,পুকুরের মাছ চাষ।এমনকি জলোচ্ছ্বাসে বহু জায়গায় পড়ে যায় বিদ্যুৎতের খুঁটি।পাশাপাশি করোনা ভাইরাস অতিমহামারি এবং লকডাউন ও সরকারি বিধি নিষেধ ভেঙে পড়েছে সুন্দরবনের সামাজিক ও অথনৈতিক ব্যবস্থা।তবে রাজ্যে সরকারের উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন।এছাড়াও এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষজন।অসহায় মানুষ গুলোর হাতে তার ও ত্রাণ তুলে দিচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন প্রজাতির চারা গাছ ও রোপণ করছে।


আর এই বৃক্ষ রোপণ উৎসবে এগিয়ে এসেছে এলাকার ১০০ জন মহিলারা। ফলে মহিলাদের এমন অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসী।এদিন স্থানীয় মহিলারা এবং মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান মঞ্জু নাথ জানান বজবজ প্রত্যাশা,ঝড়খালি সবুজ বাহিনী ও দিল্লির গুঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে ক্যানিং বৈতরণী রোডে প্রায় এক হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হল প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং সুন্দরবনে পযটকদের আকর্ষণ করে তুলতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.